মিশিগান স্টেট পুলিশের হেলিকপ্টারে গুলি : গ্রেফতার ২ 

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual5 Ad Code

সপ্তাহান্তে মিশিগান স্টেট পুলিশের হেলিকপ্টারে গুলি চালানোর অভিযোগে ফ্লিন্টের দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।তারা হলেন  ডেভিড কক্স এবং জেরেমি এঙ্গেলম্যান। দুজনেই ২৬ বছর বয়সী। তাদের আজ মঙ্গলবার (৫ অক্টোবর) হত্যার উদ্দেশ্যে আক্রমণ, সন্ত্রাসবাদ, পুলিশের সম্পত্তি বিদ্বেষপূর্ণ ভাবে ধ্বংসের চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে আদালতে হাজির করা হয়। জেনেসি কাউন্টি কারাগারে আটক দুই ব্যক্তিকে ৫০ হাজার ডলারের মুচলেকায় বিচারক আদেশ দেন। রাজ্য পুলিশ জানিয়েছে, দুজনই কারাগারে রয়েছেন। দোষী সাব্যস্ত হলে, হত্যার অভিযোগে এবং সন্ত্রাসবাদের অভিযোগে আক্রমণের জন্য প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের সম্মুখীন হতে হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারে থাকা সৈন্যরা হ্যাপি হলো নেচার এরিয়াতে একটি ব্রিজের উপর ওই দু’জন লোককে সনাক্ত করে। তখন একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দিয়ে বেশ কয়েকটি গুলি চালায়। কর্মকর্তারা জানিয়েছেন, এরপর দ্বিতীয় ব্যক্তি হেলিকপ্টারের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে কমপক্ষে পাঁচটি গুলি করে। ফ্লাইট ক্রুরা সন্দেহভাজনদের গ্রেফতারে নিচে অবস্থানরত কর্মকর্তাদের গাইড করেন। তাদের দুজনকেই হেফাজতে নেওয়া হয় এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ফ্লাইট ক্রু সদস্যরা আহত হননি বা বিমানের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code