মায়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

মিশিগান ডেস্ক: যুক্তরাষ্ট্রে থাকা মায়ানমারের নাগরিকদের জন্য দেওয়া ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টেম্পোরারি প্রটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস) শেষ করা হচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রে মায়ানমারের টিপিএসের সুবিধাভোগী নাগরিক রয়েছেন প্রায় চার হাজার। মায়ানমারের নাগরিকদের জন্য টিপিএসের মেয়াদ ১৮ মাসের জন্য বাড়ানো হয়েছিল। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন প্রশাসনের সময় ২৫ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল এটি। রিপাবলিকান নেতা ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে একাধিক দেশের নাগরিকের টিপিএস সুবিধা বাতিল করেছেন। নাগরিকেরা নিরাপদে যুদ্ধকবলিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ফিরতে পারবেন বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছে। মায়ানমারের সামরিক শাসক গোষ্ঠীর পরিকল্পিত নির্বাচন আয়োজনের ঘটনার উল্লেখ করে পরিস্থিতির উন্নতি হিসেবে দেখিয়েছে প্রশাসন। অন্যদিকে সামরিক সংঘাত, সশস্ত্র দ্বন্দ্ব ও স্থানীয় আইন নিজের মতো প্রয়োগের কারণে মায়ানমার ভ্রমণ না করার জন্য মার্কিনিদের সম্প্রতি সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্র দপ্তরের আগস্টের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code