মিনিয়াপোলিস ক্যাথলিক স্কুলে বন্দুক হামলা, আহত ২০

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে ব্ন্দুকধারীর গুলিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এতে কোনও প্রাণহানি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। মিনিয়াপোলিসের ঘটনাস্থলে থাকা একটি ফেডারেল সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

রাজ্যের গভর্নর টিম ওয়ালজের মতে, বুধবার মিনিয়াপোলিসের অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে একটি গুলি চালানোর খবর পাওয়া গেছে।

ওয়ালজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন যে “আমাকে অ্যানানসিয়েশন ক্যাথলিক স্কুলে গুলি চালানোর ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে” এবং “আমি আমাদের বাচ্চাদের এবং শিক্ষকদের জন্য প্রার্থনা করছি, যারা স্কুল খোলার প্রথম দিনেই বন্দুক হামলার শিকার হয়েছেন।

Manual3 Ad Code

এদিকে মিনিয়াপোলিস পুলিশ বিভাগ মিনিয়াপোলিস শহর থেকে একটি বার্তা শেয়ার করেছে যেখানে নিশ্চিত করা হয়েছে যে “এই মুহূর্তে কোনও সক্রিয় হুমকি নেই” এবং “বন্দুকধারী নিহত হয়েছে।”

Manual1 Ad Code

এদিকে ফেডারেল সূত্রগুলি ফক্স ৯ কে জানিয়েছে যে, সন্দেহভাজন – যাকে প্রকাশ্যে শনাক্ত করা হয়নি – মারা গেছে।

এদিকে মিনিয়াপোলিসে ফুটপাতে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ঘটনাস্থলে প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়। গোলাগুলিতে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Manual2 Ad Code

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, ফুটপাথে দাঁড়িয়ে থাকা এক দল লোকের ওপর শক্তিশালী রাইফেল ব্যবহার অতর্কিত হামলা করে বন্দুকধারী।

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আহত ২০
  • মিনিয়াপোলিস ক্যাথলিক স্কুলে বন্দুক হামলা
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code