মিশিগানে জমকালো আয়োজনে থ্যাংকস গিভিং ডে উদযাপন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মিশিগান ডেস্কঃ

Manual7 Ad Code

থ্যাংকস গিভিং ডে যুক্তরাষ্ট্রে ব্যতিক্রমী দিবসগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশী কমিউনিটিতেও উৎসবটি জনপ্রিয় হয়ে উঠেছে। আর তাই উৎসবটি বর্তমানে ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার নানা আয়োজনে আনন্দ উৎসবের মধ্য দিয়ে মিশিগানের সর্বত্র পালিত হয়েছে থ্যাংকস গিভিং ডে বা ধন্যবাদ দিবস।
দিনটি ছিল সরকারী ছুটির দিন। থ্যাংকস গিভিং ডে-কে অনেকে আবার ‘দ্য টার্কি ডেও’ বলে থাকে। কারণ এ দিনের উৎসবকে ঘিরে থাকে টার্কি নামক এক জাতীয় পাখির মাংসের প্রাধান্য। আমেরিকানদের মতোই এখানকার প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো জমকালো থ্যাংকস গিভিংপার্টি বা টার্কি পার্টির আয়োজন করে। এতে টার্কি ভোজের পাশাপাশি ছিল গান-বাজনার আয়োজনও।

এর মধ্যে সাগিনা সিটির বাসিন্দা বিশিষ্ট চিকিৎসক এবং স্বনামধন্য দার্শনিক ড. দেবাশীষ মৃধার বাসভবনে বন্ধু-বান্ধবদের নিয়ে থ্যাংকস গিভিং ডে পার্টি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে নানা উপাদেয় খাদ্য পরিবেশন করা হয়। এতে বেশ কয়েকটি প্রবাসী বাংলাদেশি পরিবার অংশ নেন। থ্যাংকস গিভিং ডে উদযাপন উপলক্ষে ট্রয় সিটির বাসিন্দা বাদল মন্ডল এবং উৎপলা মন্ডলের বাসভবনে এক টার্কি ভোজের আয়োজন করা হয়। এ আয়োজনের ভোজে টার্কি ছাড়াও ছিল মজাদার সব খাবার-দাবার। এছাড়াও রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসীরা পরিবার, আত্মীয়-স্বজন, ও বন্ধু-বান্ধব নিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়া, গল্প-গুজব ও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনটি পালন করেছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার সরকারিভাবে এই দিনটি উদযাপন করা হয়। এ দিনে সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ জানান আমেরিকানরা। থ্যাংকসগিভিং ডে’র অন্যতম আকর্ষণ ছিল বর্ণিল ডেট্রয়েট প্যারেড। রঙ-বেরঙের নানা সাজে বহু ভাষাভাষী আর জাতিগোষ্ঠীর মানুষেরা বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে গতকাল সকালে এই প্যারেডে অংশ নেন। প্যারেডে নানা কসরত প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হয় বিভিন্ন থিম। জনপ্রিয় কার্টুন চরিত্রের বিশাল সব হিলিয়াম বেলুন প্যারেডে যোগ করে বাড়তি সৌন্দর্য্য। আসন্ন ক্রিসমাস ডে’র আবহ ফুটিয়ে তুলতে র‌্যালিতে অংশ নেন সান্তাক্লজও।

থ্যাংকস গিভিং ডে’র পরদিন আজ শুক্রবার ছিল ব্ল্যাক ফ্রাইডে। এই দিনটিও হচ্ছে আমেরিকার আরেকটি ব্যতিক্রমী দিবস। সারা বছর মানুষ যে পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করে থাকে তার অধিকাংশই ব্যয় করে থাকে এই দুই দিনে। ব্যবসায়ীরা প্রতিবছর এই দুইটি দিনের জন্য অপেক্ষা করে থাকে। নিজের ব্যবসাকে লাভজনক করতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান এদিনে চটকদার নানা ধরনের বিজ্ঞাপনও প্রচার করে থাকে। দিনটিকে ঘিরে গতকাল সারাদিন লোকজন কেনাকাটা করেছে হুড়োহুড়ি করে। বিভিন্ন শপিং মলের প্রতিটি দোকানেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়।
উৎসব উদযাপনে এদেশে কারো ক্লান্তি আসে না। এক দুই দিনে উৎসবের রেশও কাটতে চায় না। বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে, পর দিন আজ শুক্রবার ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’,পরের দুই দিন শনি আর রবি, সব মিলিয়ে আমেরিকানরা ছুটিয়ে উপভোগ করছে চারদিনের ছুটি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code