জুলাই বিপ্লব: নির্বাচিত ৮ নির্মাতা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

সংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের লক্ষে বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে কর্মশালাভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এক্ষেত্রে আটজন পরিচালক নির্বাচন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

৭ জানুয়ারি মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

নির্বাচিত এই আটজন চলচ্চিত্রকার হলেন- অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ূন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মোহাম্মদ তাওকীর ইসলাম।

Manual7 Ad Code

জানা যায়, এই উদ্যোগের মধ্য দিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরের সৃজনশীল তরুণ প্রজন্ম যুক্ত হবে। সেইসাথে দেশের বরেণ্য ও মেধাবী চলচ্চিত্রকারদের পরিচালিত কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দক্ষতা অর্জন করবে।

নবীন ও প্রশিক্ষিত চলচ্চিত্রকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচিত এই আট চলচ্চিত্রকার, আটটি বিভাগীয় শহর থেকে এ বছর আটটি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করবেন।

ডিসেম্বর মাসে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সার্চ কমিটি গঠিত হয়। সার্চ কমিটি গত দুই মাসে তিনটি অফলাইন এবং একাধিক অনলাইন সভায় মিলিত হয়। প্রাথমিক পর্যায়ে তারা ১৬ জনের একটি তালিকা করেন।

এরপর নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের ব্যস্ততা, আগ্রহ, জেন্ডার, কাজের ধরণ এবং অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে আটজনকে চূড়ান্ত করেন।

Manual7 Ad Code

এই আটজন চলচ্চিত্রকার ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্র বিষয়ক কর্মাশালা পরিচালনা ও চলচ্চিত্র নির্মাণ করবেন।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বালেন, ‘এই উদ্যোগের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় দুটি লক্ষ্য অর্জন করতে চাইছে। এক, শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরের আগ্রহী তরুণ জনগোষ্ঠীর যোগাযোগ তৈরি করা।

Manual1 Ad Code

তাদের কর্মদক্ষতা তৈরি ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া। দুই, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সরাসরি কাজে লাগানোর জন্য প্রশিক্ষকদের সঙ্গেই চলচ্চিত্র নির্মাণে তরুণদের অংশ নেওয়া।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code