কানাডা যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার সুযোগ আদৌ নেই

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

কানাডা অফিস:

জাস্টিন ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পরই নতুন করে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার প্রস্তাব দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১ তম রাজ্য বানানো এবং এ লক্ষ্য অর্জনে ‘অর্থনৈতিক বল’ প্রয়োগ করতে পারেন বলে যে ইঙ্গিত দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

পাল্টা জবাব দিয়ে মঙ্গলবার এক্সে এক পোস্টে তিনি বলেছেন, “কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার সুযোগ আদৌ নেই। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্কের বিষয়টি তুলে ধরে ট্রুডো বলেছেন, “দুই দেশ একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য ও নিরাপত্তা অংশীদার হওয়ার সুবাদে উভয় দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এবং কর্মীরা উপকৃত হচ্ছে।

Manual5 Ad Code

সোমবার আইনপ্রণেতাদের চাপের মুখে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নতুন করে কানাডাকে যুক্তরাষ্ট্রের রাজ্য করার প্রস্তাব দেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code