পদত্যাগ করলেন ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা লড়া স্মিথ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ পদত্যাগ করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চক্রান্ত ও রাষ্ট্রীয় গোপন নথি অপব্যবহারের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। হোয়াইট হাউজে ট্রাম্পের আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের আগেই শুক্রবার (১০ জানুয়ারি) পদত্যাগ করলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual3 Ad Code

ইউএস ডিস্ট্রিক্ট জাজ আইলেন ক্যাননের কাছে শনিবার (১১ জানুয়ারি) প্রেরিত আদালতের নথিতে দেখা গেছে, শুক্রবার বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন স্মিথ। এছাড়া তার চূড়ান্ত প্রতিবেদনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

আদলতের নথির একটি পাদটীকাতে স্মিথের পদত্যাগের বিষয়ে জানা যায়। সেখানে বলা হয়েছে, নিজের কাজ সম্পন্ন করে ৭ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়ে ১০ জানুয়ারি বিচার বিভাগের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি।

Manual8 Ad Code

আগে যুদ্ধাপরাধের মামলা লড়তেন স্মিথ। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের বিরুদ্ধে দায়েরকৃত চারটি ফৌজদারি মামলার দুটি ছিল তার করা। তবে ফ্লোরিডা আদালতে ট্রাম্পের নিযুক্ত বিচারক খারিজ করে দিলে একটি মামলা স্থগিত হয়ে যায়। আর আরেকটি মামলা খারিজ করে দেন মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের নিযুক্ত তিন বিচারপতি। দুটি মামলার কোনওটির শুনানি হয়নি।

ক্ষমতাসীন প্রেসিডেন্টদের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগে মামলা করা যায় না বলে প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর দুটি মামলাই প্রত্যাহার করে নেন স্মিথ।

Manual3 Ad Code

ট্রাম্পের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলাগুলো একে একে খারিজ হয়ে যাচ্ছে। স্মিথের পদত্যাগে সে বিষয়ে আরেকটি মাইলফলক যুক্ত হলো। ফলে কোনও আইনি ঝামেলা ছাড়াই অভিষেক হতে যাচ্ছে তার। হোয়াইট হাউজে আরও শক্তিশালীরূপে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code