ট্রাম্পের ইউক্রেন নীতিতে ‘রুশ বাস্তবতার স্বীকৃতি’ দেখছে মস্কো

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual3 Ad Code

রাশিয়া বলছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শিবিরে ইউক্রেন ইস্যুতে রণক্ষেত্রের বাস্তবতা স্বীকারের লক্ষণ দেখা যাচ্ছে। রাশিয়া এটিকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছে এবং ট্রাম্পের যুদ্ধ সমাধানের পরিকল্পনা পর্যালোচনার করার প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ইউক্রেন সংকট সমাধানের যে পরিকল্পনা উপস্থাপন করবেন, মস্কো তা পর্যালোচনা করতে প্রস্তুত।

Manual7 Ad Code

ল্যাভরভ জানান, ট্রাম্প প্রশাসন ইউক্রেন ইস্যুতে ‘বাস্তবতার’ কথা উল্লেখ করতে শুরু করেছে, যা ইতিবাচক অগ্রগতি।

ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের ব্যাপারে তারা উন্মুক্ত। ট্রাম্প সোমবার বলেছিলেন, এ বৈঠক খুব শিগগিরই হতে পারে।

ট্রাম্পের পরামর্শদাতা মাইক ওয়াল্টজ বলেছেন, কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা হওয়া উচিত। তিনি বলেন, রাশিয়াকে ইউক্রেন থেকে পুরোপুরি সরানো সম্ভব নয়, এমনকি ক্রিমিয়া থেকেও। প্রেসিডেন্ট ট্রাম্প এ বাস্তবতা স্বীকার করেছেন, যা বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code