প্রবাসীকে নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট বিমানের ফ্লাইট বন্ধে জি এস পি’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম.

Manual5 Ad Code

গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকে শারীরিক নির্যাতন ও ম্যানচেস্টার-সিলেট বিমানের ফ্লাইট বন্ধের চক্রান্তের প্রতিবাদে এক সভা সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এতে কুরআন তালাওয়াত করেন মাওলানা আবদুল কুদ্দুস।

১৫ জানুয়ারি বুধবার সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে ও জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জিএসসির সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন এম এ আজিজ, দ্যা সাউথ রিজিওনের চেয়ারপার্সন আরজু মিয়া এমবিই, কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ, জিএসসির সাবেক সাধারণ সম্পাদক মির্জা আসহাব বেগ, মহিলা সম্পাদিকা কাউন্সিলর সৈয়দা লাভলী চৌধুরী, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক সভাপতি মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি সিলেট চ‍্যাপটার সাধারণ সম্পাদক আবদুস সামাদ নজরুল, জিএসসির সাউথ ইস্ট রিজিওনের সহ-সভাপতিদের মধ্যে এম.এ গফুর, জাহাঙ্গীর খান, আবুল কালাম ও আকলাকুর রহমান, জিএসসি কার্যনির্বাহী কমিটির সদস্য খলিল আহমদ কবির, শিক্ষাবিদ মিসবাহ কামাল, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমদ, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার সেক্রেটারি সৈয়দ আশফাক আহমেদ, সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, জিএসসি সাউথইস্ট রিজিওনের জয়েন্ট সেক্রেটারি এডভোকেট মুমিন আলী, চ্যারাটি ক-অডিনেটর মোঃ আবুল মিয়া, বিশিষ্ট মিমিউনিটি নেতা নূর বক্স, আবদুস সোবহান, সাবেক কাউন্সিলর শাহ আলম, দিলবর আলী, শাহান চৌধুরী, মির্জা আবুল কাসেম , ফারুক মিয়া জিলু, আশরাফ চৌধুরী, আবু তালহা, মোঃ আবদুল কাদির, নূরউদ্দীন প্রমূখ।

সভায় বক্তারা ঢাকায় শাহজালাল বিমানবন্দরে প্রবাসীকে শারিরীক নির্যাতনে উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual5 Ad Code

বক্তারা বিমানবন্দরে নিরাপত্তা জোরদারে গাফিলাতি এবং নিরাপত্তাবাহিনীর উচ্ছৃঙ্খল আচরণ বন্ধ করতে যথাযথ প্রশিক্ষণ প্রদানের আহবান জানান।

Manual5 Ad Code

দোষী নিরাপত্তাকর্মীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জোড় দাবী জানানো হয়।সভায় বক্তারা সকল চক্রান্ত রুখে বিমান বাংলাদেশের ম্যানচেস্টার সিলেট ফ্লাইট অব্যাহত রাখতে অন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code