বিলডাকিনি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

অনুদানপ্রাপ্ত ‘বিলডাকিনি’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৪ জানুয়ারি (শুক্রবার)। কিন্তু সিনেমাটি আগামীকাল মুক্তি পাচ্ছে না।

Manual7 Ad Code

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। এ বিষয়ে তিনি বলেন, “অনিবার্য কারণ বশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করছি আসন্ন কোন একটি উৎসবকে কেন্দ্র করে, উৎসবের সাথেই মুক্তি পাবে ‘বিলডাকিনি’।”

Manual1 Ad Code

বলা দরকার, ১০জানুয়ারি সিনেমাটির প্রথম পোস্টার উন্মোচন করেন অভিনেতা মোশাররফ করিম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ সিনেমাটি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন প্রমূখ।

নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনী অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। সিনেমার শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code