আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

চলতি বছরের ডিসেম্বর বা সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত এখনো উপদেষ্টা পরিষদে হয়নি।

Manual4 Ad Code

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রেস সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

Manual1 Ad Code

কম সংস্কার হলে চলতি ডিসেম্বরে নির্বাচন এবং বেশি হলে আগামী বছরের প্রথমার্ধে (জুন, ২০২৬) নির্বাচন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘আজও পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দলগুলো যদি সংস্কার কম চায়, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে; আর যদি সংস্কার একটু বেশি চায়, তাহলে নির্বাচন জুনের মধ্যে হবে।’

Manual1 Ad Code

তবে জুনে নির্বাচন করার কিছু অসুবিধার কথা উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘এপ্রিল মাস থেকে কালবৈশাখী শুরু হয়, এরপর বর্ষা শুরু হয়। ফলে এপ্রিল-মে-জুন এই তিন মাস আবহাওয়ার কারণে নির্বাচন করা কঠিন। আমার ধারণা, নির্বাচন হয় ডিসেম্বরের মধ্যে হবে, না হয় সর্বোচ্চ আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।’

Manual8 Ad Code

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি অন্তর্বর্তী সরকার দেখবে। এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, তবে এখনো সেখানে কোনো আলাপ হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code