বিয়ে করেছেন মেহজাবীন, ছবি শেয়ার করে জানালেন

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, এমন গুঞ্জন কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে। তবে অভিনেত্রী বিষয়টি খোলাসা করেননি। অবশেষে আজ সোমবার দুপুর আড়াইটার দিকে ভেরিফায়েড পেজে বিয়ে সাজে কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন।

Manual4 Ad Code

পাঁচটি ছবি পোস্ট করে ইংরেজি ক্যাপশনে মেহজাবীন লিখেছেন,

বিয়ের সাজে মেহজাবীন। ছবি: ফেসবুক

৯ এপ্রিল, ২০১২—একজন বাঁকা দাঁত ও সুন্দর হাসির ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি একটি শুটিং হাউসের ছাদে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে রাস্তা থেকে আমাকে হাত নেড়ে ডাকল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বললাম, হাত মেলালাম এবং সে যখন চলে গেল। আমি অনুভব করলাম আমার হৃদয়ের একটি টুকরো তার সঙ্গে চলে গেল। আমি তখনই বুঝতে পেরেছিলাম—এটাই সেই মুহূর্ত।

১৩ বছর পর, আজ আমরা এখানে একসঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি উঁচু মুহূর্ত উদ্‌যাপন করছি এবং প্রতিটি মুহূর্ত অতিক্রম করছি। তারা বলে যে, সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী হয়—আমরা প্রায় তার দ্বিগুণ সময় পার করেছি।

Manual1 Ad Code

১৪ ফেব্রুয়ারি, ২০২৫–এ, আমরা আমাদের বন্ধনকে চিরতরে সিলমোহর দিয়েছিল, হাত ধরে এই যাত্রা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছি। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার আজীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিয়েছি।

Manual3 Ad Code

আমরা যখন এই নতুন অধ্যায় শুরু করছি, আমরা আপনার ভালোবাসা ও দোয়া চাই যেন একসঙ্গে সুখ ও একাত্মতার একটি জীবনযাপন করতে পারি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code