পাকিস্তানের তিন শহরে এসএ গেমস

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual1 Ad Code

২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।

Manual8 Ad Code

স্বাগতিক পাকিস্তানসহ গেমসে অংশ নেবে বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। নির্বাহী কমিটির সভায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন বিওএর উপমহাসচিব আশিকুর রহমান (মিকু)।

Manual2 Ad Code

পাকিস্তান সবশেষ এসএ গেমস আয়োজন করেছে ২০০৪ সালের মার্চ-এপ্রিলে। এনিয়ে তৃতীয়বার দক্ষিণ এশিয়ার অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে দেশটি।

পাঁচ বছর আগে এসএ গেমসের সবশেষ আসরটি হয়েছিল নেপালের কাঠমান্ডু, জনকপুর ও পোখারায়।সেই আসরে ১৯ স্বর্ণসহ মোট ১৪০টি পদক জিতেছে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code