বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ‘জিম হুইলান স্মৃতি” পুরস্কার পেলেন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী-

Manual8 Ad Code

গত দুই মার্চ, রবিবার দুপুরে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল “জিম হুইলান স্মৃতি পুরস্কার”এ ভূষিত হয়েছেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় তিনি এই পুরস্কার লাভ করেন।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এগ হারবার শহরে অবস্হিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,
দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা আব্দুর রফিক, সোহেল আহমদ,সুব্রত চৌধুরী, হাবিব রেহমান,ইশরাত জাহান, লাকি চৌধুরী সহ আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন।

বাংলাদেশের কুমিল্লা সদরের কৃতি সন্তান জহিরুল ইসলাম বাবুল ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে আসেন।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নির্বাচিত সভাপতি হিসাবে তিনি দীর্ঘদিন যাবত সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর গতিশীল নেতৃত্বে বিএএসজে সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রানপ্রিয় সংগঠনে পরিনত হয়েছে।

বিশেষ করে করোনাকালীন দু:সময়ে তাঁর নেতৃত্বে বিএএসজের বিভিন্ন জনহিতকর ও কল্যানমূলক কর্মসূচী বাংলাদেশ কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া ফেলে। তাঁর গতিশীল ও দূরদর্শি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের মূলধারার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণেও সক্ষম হয়।

Manual2 Ad Code

বাংলাদেশের কুমিল্লা সদরের মরহুম হাজী আব্দুর রাজ্জাক চেযারম্যান ও মরহুমা সুফিয়া খাতুনের দ্বিতীয় সন্তান জহিরুল ইসলাম বাবুলের জন্ম ১৯৬৯ সালে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রাক্তন ছাত্র ও নিউ জার্সির স্টকটন বিশ্ববিদ্যালয়ের কৃতি গ্র্যাজুয়েট।

Manual7 Ad Code

চার সন্তানের জনক জহিরুল ইসলাম বাবুল আটলান্টিক সিটি গভর্নমেন্ট এর মার্কেণ্টাইল দপ্তরে সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল “জিম হুইলান স্মৃতি পুরস্কার” পাওয়ায় কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code