ওয়াগনারকে দুষছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে প্রায় এক দশক ধরে চলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হলো। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে সর্বসম্মতিক্রমে এমন ঘটনা ঘটে। মূলত দেশটির সামরিক জান্তার দাবিতে এমন পদক্ষেপ নিতে বাধ্য হলো জাতিসংঘ। এ ঘটনায় রাশিয়ার ভাড়াটে আধাসামরিক ওয়াগনার গোষ্ঠীকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবে বলে আছে, ‘শান্তরক্ষীরা মালিতে কার্যক্রম বন্ধ করে সামরিক বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করবে এবং সুশৃঙ্খলভাবে কর্মীদের প্রত্যাহার করবে। চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে।’

Manual2 Ad Code

মালি থেকে ‘অবিলম্বে’ শান্তিরক্ষীদের সরিয়ে নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান করেছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুলায়ে দিওপ। এর পরপরই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু করে জাতিসংঘ। তবে যুক্তরাষ্ট্রের দাবি, মালির সামরিক জান্তার সঙ্গে হাত মিলিয়ে বিষয়টি ঘটাতে সাহায্য করেছে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। মালি কর্তৃপক্ষ ২০২১ সাল থেকে ওয়াগনারকে প্রায় ২০০ মিলিয়ন ডলার দিয়েছে বলে দাবি হোয়াইট হাউজের।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code