আফগানিস্তানে নতুন ড্রোনে হামলার হুমকি যুক্তরাজ্যের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
নিউজ ডেস্কঃ নিজেদের উদ্ভাবিত নতুন ড্রোন ‘প্রটেক্টর’ দিয়ে হামলার হুমকি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এ হুমকি দেন।

খবরে বলা হয়, আফগানিস্তানে তালেবান সন্ত্রাসী কার্যক্রম করে, তাহলে দেশটির লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ড্রোন মোতায়েন করতে প্রস্তুত রয়েছে যুক্তরাজ্য।

স্থানীয় সময় বৃহস্পতিবার লিংকনশায়ারে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের হুমকি ঠেকাতে যা যা করা প্রয়োজন তাই করবে যুক্তরাজ্য। তালেবানদের অবশ্যই তাদের প্রতিশ্রুতিমাফিক দায়িত্ব পালন করতে হবে।’

Manual1 Ad Code

বিবিসি জানায়, প্রটেক্টর হলো প্রথম ব্রিটিশ সামরিক ড্রোন- যা বাণিজ্যিক বিমান দ্বারা ব্যবহৃত আকাশসীমায় ওড়ার অনুমোদন পেয়েছে। এটি সর্বোচ্চ ৪০ হাজার ফুট উচ্চতায় কাজ করতে পারে। ২৬০ মিলিয়ন পাউন্ড খরচে ১৬টি প্রটেক্টরের জন্য চাহিদাপত্র দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ প্রটেক্টর অস্ত্র বহন না করে ৫ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত ওড়ার ক্ষমতা রাখে।

Manual1 Ad Code

সূত্র : ডেইলি মেইল

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code