ঈদে বাড়ি ফেরার গল্প নিয়ে নাটকে পাঁচ অভিনেত্রী

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

ঈদ উপলক্ষে ছোট পর্দার বেশ কিছু চেনা মুখকে একত্র করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর পরিচালিত নতুন নাটক ‘তোমাদের গল্প’তে দেখা যাবে পাঁচ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী, দিলারা জামান, সাবেরী আলম, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপুকে। গত পাঁচ দিন ধরে নরসিংদীতে নাটকটির শুটিং চলছে।

তোমাদের গল্প নাটকে প্রধান দুই চরিত্রে আছেন তটিনী ও ফারহান আহমেদ জোভান। পর্দায় তাঁদের রসায়ন ও খুনসুটি দেখা যাবে। অভিনয়ে আরও আছেন নাদের চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।

Manual1 Ad Code

নাটকের বিষয়বস্তু নিয়ে নির্মাতা রাজ বলেন, ‘ঈদে শহরবাসী গ্রামে পরিবারের কাছে যায়। এটা আমাদের চেনা দৃশ্যপট। সেই পটভূমিকে অবলম্বন করে একটি পরিবারের গল্প নিয়ে নাটকটি তৈরি করছি। আশা করি, এবারের ঈদুল ফিতরে দর্শকদের আনন্দ দেবে আমাদের এই প্রচেষ্টা।’

Manual5 Ad Code

তোমাদের গল্প নাটকের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এতে থাকছে একটি নতুন গান। জনি হকের লেখা গানটি গেয়েছেন ও সুর-সংগীত করেছেন আরফিন রুমি। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code