বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:

ভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।

Manual4 Ad Code

সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার।

ফাহামিদুল-ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে ছিলেন হামজা চৌধুরীও।

নগর ভবনে অনুষ্ঠিত বৈঠকে আসিফ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

বাফুফেতে কোনো সিন্ডিকেট নেই বলে জানিয়েছেন তাবিথ। তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

Manual3 Ad Code

ফাহামিদুলের বাদ পড়া নিয়ে বাফুফে সভাপতি তাবিথ আরও বলেন, ‘সৃষ্ট সংকট কোনো সংকট নয়, ফাহামিদুলকে আমরা বাদ দিয়ে দিইনি। ও প্রতিভাবান তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি।

Manual7 Ad Code

আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলব, হতাশ হওয়ার কিছু নেই।’

Manual2 Ad Code

হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশাজাগানিয়া মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code