অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা বলছে, এ তো কেবল শুরু

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

র্স্পোটস ডেস্ক:

বার্বাডোজে গত বছরের ২৯ জুন দক্ষিণ আফ্রিকার অপেক্ষা ফুরোতে পারত। কিন্তু হাতের নাগালে থাকা ম্যাচ ফসকে প্রোটিয়াদের শিরোপা খোয়াতে হয়েছিল ভারতের কাছে। এক বছর না যেতেই লর্ডসে এবার শিরোপা উঁচিয়ে ধরেছে দক্ষিণ আফ্রিকা।

Manual1 Ad Code

লর্ডসে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোরকার্ড বলবে, চার দিনে শেষ হওয়া টেস্টে ৫ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। তবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ যাঁরা দেখেছেন, তাঁরা বুঝতে পারবেন প্রোটিয়ারা কী দুর্গম পথ পাড়ি দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম দুই দিনে ২৮ উইকেট যে পিচে পড়েছে, সেই পিচেই ২৮২ রান তো পাহাড় সমান। এই লক্ষ্য তাড়া করে ৫ উইকেটে গতকাল চতুর্থ দিনেই শিরোপা জিতেছে প্রোটিয়ারা। ১৯৯৮ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর অবশেষে দক্ষিণ আফ্রিকার শিরোপা ঘুচল।

Manual4 Ad Code

মিচেল স্টার্ককে কভার পয়েন্টে ঠেলে জয়সূচক রান নিয়ে কাইল ভেরেইনে উদযাপন শুরু করেন সতীর্থ ডেভিড বেডিংহামের সঙ্গে। আর ২৭ বছর পর দক্ষিণ আফ্রিকার আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়া মাঠে বসে দেখেছেন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। চোকার্স তকমা ঝেরে ফেলে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ম্যাচ শেষে বাভুমা বলেন,‘সূর্য যখন ঝলমলে আলো দিচ্ছিল, তখন বুঝতে পেরেছি যে আমাদের কাঁধে এমন কিছু করার দায়িত্ব এসেছে, যা আগে কখনো হয়নি। এমন ইতিহাসের অংশ হওয়ার ঘটনা অনেক দিন মনে থাকবে। আমার মতে এটা নতুন কিছুর শুরু। আরও অসংখ্য শিরোপা জিতবে দক্ষিণ আফ্রিকা।’

বাভুমার জন্য শিরোপা জয়ের সম্ভাব্য সুযোগ আসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে জিম্বাবুয়ে, নামিবিয়া মিলে এই টুর্নামেন্ট আয়োজন করবে। বাভুমার মতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় ভবিষ্যতে অনেক মেজর ইভেন্টে শিরোপা জিততে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী অধিনায়ক বাভুমা বলেন, ‘আমার মতে এটা হবে অনেক বড় কিছু। এই টুর্নামেন্টে আমরা অবশ্যই বিশেষ কিছু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। এখনো অনেক দূরের পথ পাড়ি দেওয়া বাকি। শুকরি (কনরাড) সাদা বলের কোচ হিসেবে এসেছে। তার পরিকল্পনা কী, সেটা আমরা দেখব। তবে হ্যাঁ এই শিরোপার (টেস্ট চ্যাম্পিয়নশিপ) মাধ্যমে আরও অনেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার দরজা খুলল।’

ওয়ানডে বিশ্বকাপের আগে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ভারত-শ্রীলঙ্কা মিলিয়ে আগামী বছর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টে বাভুমার খেলার সম্ভাবনা তুলনামূলক কম। কারণ, দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ টি-টোয়েন্টি তিনি খেলেছেন ২০২৩ সালে। আর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এইডেন মার্করামসহ অন্যান্য সতীর্থরা ভালো করবেন বলে আশা করেন বাভুমার। ভারতের কাছে গত বছর দক্ষিণ আফ্রিকা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খুইয়েছে, সেখানে প্রোটিয়াদের নেতৃত্ব দিয়েছিলেন মার্করাম।

Manual6 Ad Code

লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্করাম। পাশাপাশি দুই ইনিংসেই ১টি করে উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে ১৩৬ বলে ৬৬ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে চ্যাম্পিয়ন করতে সামনে থেকে নেতৃত্ব দেন বাভুমা।

ডেস্ক: আর

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code