ঈদে দীপ্ত টিভিতে ‘তুফান’, ‘ওমর’ সহ একগুচ্ছ সিনেমা

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।

ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত বছর মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’।

অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ।

Manual8 Ad Code

এ ছাড়া ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। ঈদের ৩য় দিন সকাল ৯টায় রয়েছে আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’।

Manual1 Ad Code

একই দিন বেলা ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের ৪র্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। বেলা ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।

Manual3 Ad Code

ঈদের ৫ম দিন সকাল ৯টায় রয়েছে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় দেখা যাবে মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’।

একই দিন বেলা ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। অভিনয়ে তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর প্রমুখ। ওই দিন বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code