আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান, যান চলাচলে বিঘ্ন

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চের ব্যানারে একদল তরুণ ও হাসনাত আবদুল্লার নেতৃত্বে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এতে শাহবাগ মোড়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

Manual5 Ad Code

আজ শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে সড়কে মাঝে অবস্থান নিয়েছেন। তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সড়কে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। সড়কে কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে।

Manual5 Ad Code

অন্যদিকে জাতীয় জাদুঘরে এনসিপির নেতা-কর্মীরা ব্যানার নিয়ে সমাবেশ করছেন। সেখানে হাসনাত আবদুল্লাহকে বক্তব্য দিতে দেখা যায়।

বিক্ষোভকারীদের দাবি, কোনো চক্রান্ত করে অভ্যুত্থানের খুনি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। ছাত্র-জনতার মধ্যে ছোটখাটো নানা বিষয়ে মতানৈক্য থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সবার মত একই।

Manual6 Ad Code

‘রিফাইন্ড’ আওয়ামী লীগ, বা যে নামে কিংবা মোড়কেই হোক, এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, রক্ত দিবে তবুও আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না।

শাহবাগ মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, বেলা দেড়টার দিকে কিছু শিক্ষার্থী মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। তাঁরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন। তাঁরা অবস্থান কর্মসূচির পাশ দিয়ে যানবাহন সচল রাখার চেষ্টা করছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code