যুদ্ধপরিকল্পনা ফাঁসের ঘটনায় কংগ্রেসের তদন্তের দাবি

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : হুথিদের ওপর হামলার বিষয়ে গোপন আলোচনায় সাংবাদিককে অন্তর্ভুক্ত করার ঘটনাকে; দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন, হাউয মাইনোরিটি লিডার হাকিম জেফরিয। এ ঘটনায়, ট্রাম্প প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে কংগ্রেশনাল তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। সাবেক ডিফেন্স সেক্রেটারি লিয়ন প্যানেটা এটিকে, জাতীয় নিরাপত্তার গুরুত্বর লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

Manual6 Ad Code

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীদের ওপর পেন্টাগনের হামলার পরিকল্পনা নিয়ে, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি গ্রুপ চ্যাটে, দ্য অ্যাটলান্টিকের এডিটর-ইন চিফ জেফরি গোল্ডম্যানের অংশগ্রহণের বিষয়ে বিস্ফোরফ তথ্য প্রকাশের পর, ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে হাউয মাইনোরিটি লিডার হাকিম জেফরিয এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানান। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কংগ্রেশনাল তদন্তের দাবি জানিয়েছেন তিনি। জেফরিয বলেন, এটি একই সঙ্গে বেপরোয়া, দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক ঘটনা।

জেফরিয আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের অযোগ্য সদস্যরা জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। সাবেক ডিফেন্স সেক্রেটারি এবং সিআইয়েল সাবেক ডিরেক্টর লিয়ন পেনেটা এমন ঘটনায় উদ্বেগ জানান। পেনেটা বলেন, যুদ্ধপরিকল্পনার চেয়ে সংবেদনশীল ও গোপনীয় কোনো তথ্য হতে পারে না। তাদের আলোচনাটি আরো সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত ছিল। জেফরি বলেন, সিগন্যালের মতো একটি অ্যাপ সংবেদনশীল তথ্য ভাগাভাগির জন্য পরীক্ষিত নয়। এমন গুরুতর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন পেনেটাও। নিরাপত্তা কর্মকর্তাদের গোপন আলোচনায় সাংবাদিকের থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইযার জন বোল্টন।

Manual8 Ad Code

বোল্টন বলেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না সামরিক অভিযান নিয়ে আলোচনার জন্য কেউ সিগন্যাল অ্যাপ ব্যবহার করতে পারে। বোল্টনের মতে, এ ধরনের আলোচনা সুরক্ষিত সরকারি দপ্তরে এবং সরাসরি হওয়া উচিত। সিগন্যাল অ্যাপে আলোচনার মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা আইন লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন বোল্টন। পাশাপাশি তিনি মনে করছেন, এ ঘটনায় কারো বিরুদ্ধে পদক্ষেপ নিবে না জাস্টিস ডিপার্টমেন্ট।নিরাপত্তা বিশ্লেষক কেভিন ব্যারন বলেন, গোল্ডবার্গের লেখাটি পড়ে প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে- এমন ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ব্যক্তিগত ডিভাইসেও সরকারি কর্মকর্তারা একে অপরের সঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code