আমেরিকার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ-পূর্ব ফ্লোরিডার বোকা রাটন এলাকায় শুক্রবার সকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। পুলিশ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানটি ছিল একটি সেনা ৩১০ মডেলের। স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে এটি বোকা রাটন বিমানবন্দরের কাছাকাছি এন. মিলিটারি ট্রেইলে বিধ্বস্ত হয়। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানটি বোকা রাটন থেকে ছেড়ে টালাহাসি আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

Manual3 Ad Code

ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, প্লেন বিধ্বস্ত হয়ে একটি গাড়িতে আগুন লেগে যায় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে পুরো সড়কে। একটি গাড়িচালক, ধোঁয়া ও ধ্বংসাবশেষের মধ্যে দিক হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে তিনি আহত হন। পুড়ে যাওয়া গাড়িটি দুটি গাছের মাঝে আটকে থাকতে দেখা যায় এবং আশপাশের এলাকা ফেনা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যম ‘বোকা নিউজ নাও’ জানিয়েছে, বিমানটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছিল।

বোকা রাটন পুলিশ বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত তথ্য দেয়নি। নিরাপত্তার স্বার্থে পুলিশ এনডাব্লিউ ১৯তম স্ট্রিট থেকে বাটস রোড পর্যন্ত এন. মিলিটারি ট্রেইল বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে গ্লেডস রোডে আই- নাইন্টি ফাইভ ওভারপাস উভয় দিকেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

Manual8 Ad Code

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক জেবি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • আমেরিকা ফ্লোরিডা বিমান
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code