মিরপুরে এনসিপির কর্মীদের স্বেচ্ছাসেবক নেতার হামলা, গ্রেফতারের দাবি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ঢাকা ডেস্ক

মিরপুরে এনসিপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী এস আই টুটুলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি, মিরপুর জোন। মিরপুরের রুপনগর থানা এরিয়ায় গত ১৪ এপ্রিল রাতে রুপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুল ও তার সহযোগীদের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলায় জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি শরিফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন, এছাড়া গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদসহ মোট ৬ জন আহত হন বলে জানা যায়।

Manual1 Ad Code

মঙ্গলবার বিকাল ৫ টায় মিরপুরের স্বাধীনতা চত্ত্বরে (মিরপুর ১০) হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে মিরপুরে বিভিন্ন থানার নাগরিক পার্টির প্রতিনিধিগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তব্যে নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভ মিছিলে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনীতিতে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারির কবর রচনা করতে হবে। রাজনীতিতে আর কোন সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের জায়গা হবে না। মিরপুরের আমাদের কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এস আই টুটুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। অবিলম্বে এস আই টুটুলকে গ্রেফতার করতে হবে। এবং বিএনপির সকল সাংগঠনিক ও প্রাথমিক পদবী থেকে বহিষ্কার করতে হবে। তারেক রহমানের নিকট আহ্বান থাকবে আপনার দলের দুষ্ট গরু ও সন্ত্রসীদের থামান অন্যথায় তারাই বিএনপি ধ্বংস করবে।’

Manual1 Ad Code

বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন, সংগঠক এম এম শোয়াইব, সদস্য ইমরান নাঈম ও জায়েদ বিন নাসের। কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মনসুরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন হামলায় আহত ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ ও কেন্দ্রীয় সহ-মুখপাত্র ফারদিন হাসান৷

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মিরপুর এনসিপি
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code