

ডেস্ক রিপোর্ট
অসুস্থ হয়ে জীবনের শেষ সময়গুলো হাসপাতালে কাটিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আবদুর রাজ্জাক। সে সময় তার পাশে ছিলেন না হিরো আলমের স্ত্রী মডেল রিয়ামনি। এজন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রিয়ামনিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম।
এ ব্যাপারে হিরো আলম তার ফেসবুক পোস্টে লিখেন- রিয়া মনি কে আমার জীবন থেকে বয়কট করলাম কারণ আমার বাবা হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়াই এবং তার পরিবারে কোনো সদস্য আমার বাবা এতদিন ও হসপিটাল কেউ কোনদিন দেখতে আসেনি আমার বাবা বেঁচে থাকতে দেখতে আসলো না তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে রিয়া মনি মায়া মনি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম ছেড়ে দেওয়া গরু কোনদিন ঘরে বন্দি করে রাখা যায় খুব শীঘ্রই মায়া মনি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কত খারাপ বুঝতে পারবেন আপনারা।
এরপর আরেকটি পোস্টে দেন সেখানে লিখেন- আমার ছেলে রা এখন যুগে বউ পাগল শুধু স্বামীকে ভালবাসলে হবে যে বাবা মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তাদেরকে দেখতে হবে না এমন বউ দরকার নেই বাবা-মার সুখের জন্য দশটা বিয়ে দশ বিয়ে করতে পারি যে বউ অসহায়৷ বাবা কে হসপিটালে রেখে বিভিন্ন ছেলেদের নাচ গান করে সেই রকম বউ দরকার নেই রিয়া মনি কে।
রিয়ামনি উদ্দেশ্য করে আরেকটি পোস্টে বলেন- মেয়েরা ছেলেদের একটা দোষ দেয় ছেলেদের চরিত্র খারাপ তাদের চরিত্র ধরা পরলে উলটো আমাদের উপর দোষ দিয়ে বলবে আমরা খারাপ।
এই ঘোষণা শুনে রিয়ামনি বলেছেন, মানসিকভাবে ঠিক নেই হিরো আলম।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আবদুর রাজ্জাক। তিনি হিরো আলমের পালক বাবা। শৈশবে হিরো আলমের অভিভাবকত্ব নেন তিনি। তার প্রকৃত বাবা ২০১৭ সালে মারা যান।
হিরো আলমের ফেসবুক পোস্টের কথা শুনেছেন দাবি করে রিয়ামনি বলেন, ‘মানসিকভাবে ঠিক নেই উনি (হিরো আলম), যেহেতু উনার বাবা মারা গেছেন। সত্য কথা বলতে কী এই বিষয়ে আমার বলার কিছু নেই।’
আবদুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। তবে রিয়ামনির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। আলম বলেন, ‘এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যা বলার আমি ফেসবুকে বলে দিয়েছি। সবাই আমার বাবার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।’
তবে এ ঘটনায় তার ভক্তরা দুইজনের উপর বিরক্ত হয়েছেন । ডেস্ক জেবি