বাকবিতণ্ডাকে কেন্দ্র করে কিশোর গ্যাং এর সহায়তায় প্রাইম এশিয়ায় শিক্ষার্থী নিহত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual4 Ad Code

বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নামে এক ছাত্র নিহত হয়েছেন।

Manual2 Ad Code

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। নিহত শিক্ষার্থীর মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের ফেইসবুক পোস্টে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘সন্ত্রাসী হামলায়’ পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই পোস্টে তার একটি ছবিও শেয়ার করা হয়।

Manual2 Ad Code

একই পেইজে আরেকটি পোস্টে বলা হয় আজ বিকাল ৪ ঘটিকায় ক্যাম্পাসের সামনেই প্রাইম এশিয়ার কিছু শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে তাদের ডাকে পার্শ্ববর্তী বস্তির কিশোর গ্যাং এর ছেলেরা তাকে সহ ৪,৫ জন শিক্ষার্থীকে ছুরিকা’ঘাত করা হলে, সেখান থেকে পারভেজের মৃত্যুবরণ করেন।
সেখানে আরেকটি পোস্টে বলা হয় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হ*ত্যা*কা*ণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ই ইংরেজি, বিবিএ ও এলএলবির ৩ জন শিক্ষার্থীর জড়িত থাকার ব্যাপারে জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন ক্যাম্পাসের সামনে বসার জায়গাকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হওয়াতে বহিরাগত স*ন্ত্রা*সী দিয়ে উক্ত হ*ত্যা*কাণ্ড ঘটিয়েছে তারা।

Manual8 Ad Code

সর্বশেষ পোস্টে বলা হয় প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এর উপর স*ন্ত্রা*সী হামলার ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে, এখান থেকেই ছু*রিকা*ঘাত করে হ*ত্যা করা হয় পারভেজ কে। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • প্রাইম এশিয়ায় শিক্ষার্থী
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code