ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনটি বলছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের উচিত কালবিলম্ব না করে অভিযুক্তদেরকে গ্রেপ্তারে অভিযান চালানো।

রবিবার এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এই দাবি জানান বলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তা।

Manual7 Ad Code

সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবৃতিতে বলা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী পারভেজ শনিবার অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় হাসাহাসির জের ধরে দুই ছাত্রী তার ঘনিষ্ঠ লোকদের ডেকে এনে পারভেজকে ছুরিকাঘাত করান। তার বুকে ছুরি ঢুকিয়ে দেওয়ায় তিনি মারা যান।

বিবৃতিতে পারভেজ হত্যার ঘটনায় সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ ।

Manual4 Ad Code

তারা বলেন, উন্নত বিশ্বের ক্যাম্পাসগুলোতে ছুরিকাঘাত বা গুলি করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদের নিরস্ত্র ও গ্রেফতার করে। কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে পারভেজ হত্যাসহ সকল সন্ত্রাসের বেলায় দেখা যায় কোন মায়ের কোল খালি না হলে এবং তা নিয়ে সমাজে প্রচন্ড ক্ষোভ প্রকাশ না হলে সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটেই তৎপর হয় না। জুলাই বিপ্লবের পরেও এ সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিপ্লবী ছাত্র পরিষদ
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code