সিলেটে বর্ডার ৬ কোটি টাকার চোরাচালানের মালপত্র জব্দ

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

সিলেট ডেস্ক:

Manual4 Ad Code

সিলেটে ৬ কোটি টাকার চোরাচালানের মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ( ২৬ এপ্রিল ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

Manual4 Ad Code

বিজিবি জানায়, শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় লেহেঙ্গা, স্কিন শাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকাট চকলেট, ফুচকা, শুঁটকি, পানসহ চোরাচালানের মালপত্র পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিকআপ জব্দ করা হয়। জব্দ মালপত্রের আনুমানিক মূল্য ৬ কোটি টাকা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালপত্র জব্দ করা হয়। এ ব্যাপারে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

ডেস্ক: R

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code