বাড়ির গ্যাসের দাম বাড়াল ন্যাশনাল গ্রিড – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:২৯, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

বাড়ির গ্যাসের দাম বাড়াল ন্যাশনাল গ্রিড

newsup
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫
বাড়ির গ্যাসের দাম বাড়াল ন্যাশনাল গ্রিড

Manual5 Ad Code

হাকিকুল ইসলাম খোকন

Manual1 Ad Code

নিউইয়র্ক সিটিতে যারা ন্যাশনাল গ্রিডের কাস্টমার তারা এ মাসেই তাদের বাড়ির জ্বালানি গ্যাসের বিলের অংক আগের চেয়ে বেশি দেখতে পাবেন। যা ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধি আগেই অনুমোদন পেয়েছিল। কুইন্স, ব্রুকলীন ও স্ট্যাটেন আইল্যান্ডের কাস্টমাররা এই অতিরিক্ত বিল দেখতে পাবেন এ মাসেই।

Manual1 Ad Code

ন্যাশনাল গ্রিডের বাড়ির গ্যাসের দাম গড়ে মাসে ৩০.১৮ ডলার বৃদ্ধি করা হয় গত বছর সেপ্টেম্বরে। এ বছর এপ্রিলে বেড়েছে গড়ে ৯ ডলার। আর আগামী বছর এপ্রিলে বাড়বে ২২.০৯ ডলার। এই মূল্য বৃদ্ধি নিউইয়র্ক সিটির রকাওয়ে পেনিনসুলাসহ লংআইল্যান্ডেও বেড়েছে।

Manual4 Ad Code

বাড়ির জ্বালানি গ্যাসের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সদস্য রিচি টরেস বলেন, বেশির ভাগ মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের পক্ষে এই অতিরিক্ত বিল পরিশোধ অত্যন্ত কষ্টসাধ্য। তিনি এই বিষয়ে গভর্নর ক্যাথি হকুলকে নতুন সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code