নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধী বিষয়ে সেবা প্রদানে সেমিনার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
সরকার নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা প্রদানে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
সরকারের সমাজসেবা অধিদপ্তর বিশেষ ভাবে এদের সেবায় কাজ করছে ।
এখন এদেরকে বিষেশ সেবা দেওয়ার জন্য থানায় থানায় চালু করা হয়েছে নারী-শিশু, বয়স্ক
প্রতিবন্ধী হেল্প ডেস্ক ।
নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধী সেবা বিষয়ক ১দিনের সেমিনার ২৩ সেপ্টম্বর সকালে ১০টায়
এসএমপি পুলিশ লাইন্সে উদ্বোধন করা হয়। সেমিনারে কিভাবে নারী-শিশু, বয়স্ক ও
প্রতিবন্ধীদের পুলিশী সেবা প্রদান করা হবে সে বিষয়ের উপর গুরুতারোপ করা হয় ।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ
ঘোষ ।
নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধী সেবা বিষয়ে মূখ্য আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তর, সিলেট
এর প্রবেশন কর্মকর্তা মোঃ তমির হোসেন।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার
(ট্রেনিং এন্ড স্পোর্টস) মোঃ এহসান চৌধুরী সহ বিভিন্ন ইউনিট হতে আগত নারী পুলিশ অফিসার
ও ফোর্সবৃন্দ।

 

Manual2 Ad Code

Manual6 Ad Code

প্রশিক্ষণ বিষয়ে এসএমপির এডিসি মিডিয়া বি এম আশরাফ উল্লাহ্‌ তাহের এ প্রতিবেদক কে
জানান এসএমপির প্রত্যাকটি থানায় নারী-শিশু, বয়স্ক প্রতিবন্ধীদের কোনো সমস্যা হলে
তাৎক্ষণিক সেবা প্রদানে একটি কক্ষ করে হেপ্ল ডেস্ক চালু করা হয়েছে । এই ডেস্কে যারা
সেবা প্রদান করবেন তাদেরকে নিয়ে একদিনের বিশেষ সেমিনার করে কার্যকম বুঝিয়ে দেওয়া
হয়েছে । প্রতিটা থানা থেকে একদিনে দুজন করে একদিনের প্রশিক্ষণে মোট ১২ জন
প্রশিক্ষনার্থী এতে অংশগ্রহণ করেন ।
এ বিষয়ে কথা হয় সিলেটে প্রবেশন কর্মকর্তা মোঃ তমির হোসেন এর সাথে তিনি জানান নারী-শিশু,
বয়স্ক প্রতিবন্ধীদের নিয়ে সরকারের সমাজ সেবা অধিদপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে
এর ই ধারাবাহিকতায় থানা থানায় চালু করা হয়েছে হেল্প ডেস্ক নারী বয়স্ক প্রতিবন্ধী ছাড়া ও
কোনো শিশু যদি সাধারণ অপরাধ কারণে থানায় আটকা হয় তাহলে তাকে জেলে দেওয়া যাবে না ।
আটক হলে সরকারে সরকারের সমাজ সেবা অধিদপ্তর এ নিয়জিত প্রবেশন কর্মকর্তাকে অবগত
করতে হবে ।তখন সে শিশুকে জামিন এর প্রয়োজন হলে জামিন অথবা সেইফ হোমে রাখা প্রয়োজন
হলে সে ব্যাবস্থা নিবে সমাজ সেবা অধিতপ্তর ।
উল্লেখ্য, সারা দেশে বর্তমান সময়ে অপরাধ প্রবনতায় নতুন করে যুক্ত হয়েছে কিশোর গ্যাং ।
এসবের হার দিন দিন বাড়ছে কারাগার বা হাজতখানা থেকে । ছোটখাটো ঘটনায় শিশুরা গ্রেফতার
হয়ে কারাগারে যাওয়ার পর এক থানার শিশু কিশোরদের আরেক থানার কিশোরদের সম্পর্ক তৈরী
হচ্ছে কিশোর গ্যাং । নেটওয়ার্ক সৃষ্টি হচ্ছে দেশ ব্যাপী ।
শিশুদের বিষয়ে তাৎক্ষনিক ব্যাবস্থা নিলে কিশোর গ্যাং এর নেটওয়ার্ক কমে আসবে কমবে
অপরাধ প্রবণতাও । হেল্প ডেস্ক তৈরী করে সেবা প্রদানের ব্যাবস্থা করা সরকারের একটি
প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code