আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যে যে স্থানে

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual3 Ad Code

নবনির্মিত পাইপলাইনের টাই-ইন কাজের জন্য আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানী ঢাকার মিরপুর ১৪ এলাকার শতাব্দি সিএনজি ও এমবিএম গার্মেন্টস’র গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে এ তথ্য জানানো হয়।

আজ মঙ্গলবার দুপুর একটা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা মিরপুর-১৪ এ অব‌স্থিত প্রিন্স বাজার সংলগ্ন সড়‌কে নব নি‌র্মিত গ্যাস পাইপ লাই‌নের টাই-ইন কার্যক্রম সম্প‌ন্নের জন্য শতাব্দি সিএনজি, এমবিএম গার্মেন্টস এর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালি ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গ্যাস ঢাকা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code