ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় আহত ৩১ এবং ১২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

কিয়েভ এবং ওয়াশিংটনের মধ্যে একটি ঐতিহাসিক খনিজ চুক্তি স্বাক্ষরের একদিন পর রাশিয়া রাতভর ইউক্রেনে ড্রোন হামলা চালায়। হামলায় ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। এএফপি

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

শিল্প নগরী জাপোরিঝিয়ায় আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘রাশিয়ার রাতের আক্রমণে ২৯ জন আহত হয়েছে।’ তিনি আরো বলেন, ড্রোন হামলার শিকারদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশুও রয়েছেন।

Manual2 Ad Code

টেলিগ্রামে গভর্নর সের্গেই লাইসাক বলেছেন, পূর্ব দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় দুইজন আহত হয়েছেন। হামলার ফলে দুটি স্থানে আগুন লেগে যায়।
ইউক্রেনের জাতীয় রেলওয়ে কোম্পানি জানিয়েছে, জাপোরিঝিয়ায় তাদের লোকোমোটিভ মেরামতের কারখানায় রাতভর ‘ব্যাপক আক্রমণ করেছে রাশিয়া। যার ফলে আগুন লেগে যায় এবং কয়েক ঘন্টা ধরে জ্বলছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাতের হামলায় ১২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার বেশিরভাগই ক্রিমিয়া, কৃষ্ণ সাগর উপদ্বীপের ওপর।
ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ইউক্রেন রাশিয়া ড্রোন
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code