বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, বাজারমুখী হচ্ছেন বিনিয়োগকারী

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual2 Ad Code

কমার পর বিশ্ববাজারে ফের ঘুরে দাঁড়াল স্বর্ণের দাম। বাজারে স্বর্ণের সর্বোচ্চ পর্যায়ে যাবার পর গত সপ্তাহে সর্বশেষ কমেছিল। আর আজ শনিবার ৩ মে বিশ্ববাজারে আজ শনিবার (৩ মে) স্বর্ণের দাম বেড়েছে । বিদায়ী সপ্তাহের শেষে শুক্রবার ২ মে স্বর্ণের দাম কমেছে দুই দশমিক ছয় শতাংশের বেশি। এর মধ্যে শুধু শুক্রবারে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। আলোচিত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছার পর বিশ্ববাজারে আজ শনিবার (৩ মে) স্বর্ণের দাম আবারো বেড়ে চমক দিচেছ।

রয়টার্স বলেছে স্বর্ণের কম দামে কেনার সুযোগ কাজে লাগাতে বিনিয়োগকারীরা বাজারমুখী হওয়ায় স্বর্ণের দাম বেড়েছে। এনিয়ে বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে পতন দেখলো স্বর্ণ।

স্পট মার্কেটে গতকাল শুক্রবার সকালে স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি তিন হাজার ২২৮ ডলারে নেমে আসে। এর আগে গত ২২ এপ্রিল সোনার দাম এযাবৎকালের সর্বোচ্চ তিন হাজার ৫০০ ডলারে উঠেছিল। গত বৃহস্পতিবার স্বর্ণের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গতকাল ইউএস গোল্ড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তিন হাজার ২৪৩ ডলার হয়।

Manual4 Ad Code

বিশ্লেষকদের মতে, দাম বেড়ে যাওয়ার প্রধান কারণ বার্গেইন হান্টিং, অর্থাৎ স্বর্ণের দাম কমে যাওয়ায় অনেকেই তা কিনে রাখছেন। অনেক বিনিয়োগকারীর আশা, দীর্ঘমেয়াদে স্বর্ণের চাহিদা বাড়তি। তারা বলছেন, স্বর্ণের দাম এখনো সর্বোচ্চ দামের তুলনায় ২৭২ ডলার কম। এমন অবস্থায় অনেক বিনিয়োগকারী বাজারমুখী হচ্ছেন। ডেস্ক জেবি

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বিশ্ব স্বর্ণ দাম
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code