ট্রাম্পের সঙ্গে কেমন আলোচনা চান, জানালেন কার্নি

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : ট্রাম্প ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবারের বিশদ বৈঠকগুলোতে শুল্কের মতো তাৎক্ষণিক বাণিজ্যিক চাপের পাশাপাশি ভবিষ্যতের দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনার কেন্দ্রে থাকবে বলে জানিয়েছেন কার্নি। ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুক্রবার জানিয়েছেন, অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটনে যাচ্ছেন তিনি।

Manual7 Ad Code

সেই বৈঠকে কী ধরনের আলোচনা চান, সে বিষয়ে সাম্প্রতিক নির্বাচনে জয়ী কার্নি বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনা একই সঙ্গে ‘কঠিন ও গঠনমূলক’ হবে বলে আশা করছেন তিনি। রয়টার্স জানায়, ক্যানাডাকে অ্যামেরিকার স্টেইট বানাতে চাওয়া ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়ে সফল নির্বাচনি প্রচার শেষ করেছেন কার্নি। তার মতে, প্রতিবেশী দুই দেশের নয়া নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করা উচিত।

সংবাদ সম্মেলনে ক্যানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুরোনো সম্পর্ক, যা ধীরে ক্রমবর্ধমান সংহতকরণের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, তা এখন শেষ। এখন প্রশ্ন হলো ভবিষ্যতে আমাদের দুই দেশের সহযোগিতা কেমন হবে এবং কানাডা কোন পথে এগোবে।’ ক্যানাডাকে অ্যামেরিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে বিভিন্ন সময়ে বক্তব্য দেওয়া ডনাল্ড ট্রাম্প ক্যানাডিয়ান কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। কার্নি অ্যামেরিকার এ ধরনের পদক্ষেপকে বরাবরই ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়ে বলে আসছেন, ক্যানাডার উচিত অ্যামেরিকার ওপর নির্ভরশীলতা কমানো।

Manual8 Ad Code

ক্যানাডার রপ্তানির ৭৫ শতাংশই যায় অ্যামেরিকান বাজারে। ট্রাম্প ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবারের বিশদ বৈঠকগুলোতে শুল্কের মতো তাৎক্ষণিক বাণিজ্যিক চাপের পাশাপাশি ভবিষ্যতের দ্বিপক্ষীয় সম্পর্ক আলোচনার কেন্দ্রে থাকবে বলে জানিয়েছেন কার্নি। জানুয়ারিতে ক্যানাডার রাজনীতিতে প্রবেশ করেন কার্নি। এর পর প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।

Desk: K

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code