

সোলেমান হোসেন চুন্নু সিলেট বু্্যরো: সুস্বাস্থ্য,সাফল্য ও প্রশান্তি অর্জনে আগামী ১৫ জুন সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে কোয়ান্টাম ফাউন্ডেশনের ৪৯৫ তম ব্যাচের প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য সুনামগঞ্জের সাংবাদিকদের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন সাংবাদিক নেতা মোঃ মাহমুদুজ্জামান মাহমুদ। তিনি বলেন,দেশে জাতীয় পর্যায়ে সাংবাদিকতা পেশায় স্বমহীমায় বিচরনকারী অনেকেই আজ প্রশিক্ষণ নিয়ে কোয়ান্টাম চেতনা বলয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশগড়ার কাজে অবদান রাখছেন। সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনেক সাংবাদিক প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে সফল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলেছেন। জেলা সদরে কর্মরত বর্তমান প্রজন্মের সাংবাদিকরাও প্রশিক্ষণ নিয়ে সাফল্যের ধারাকে অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রবিবার (১১ জুন) এক বিবৃতিতে সুনামগঞ্জে কর্মরত সকল সাংবাদিকদের সফলতা কামনা করে তিনি বলেন,কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রবক্তা গুরুজী শহীদ আল বুখারী মহাজাতক এর কাছ থেকে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ নিয়ে নিয়মিত মেডিটেশন চর্চা করে দেশে বিদেশে বিভিণœ শ্রেণি পেশার মানুষ উপকৃত হয়েছেন। পরিবার সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকলকে এই উপকারের কথা অবগত করাকে আমরা কোয়ান্টাম মিডিয়া সেল নৈতিক দায়িত্ব মনে করে সকলকে এই আহবাণ জানাচ্ছি। এর আগে গত ১লা জুন বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভায়ও এ আহবাণ জানান। মোঃ মাহমুদুজ্জামান দৈনিক যায় যায় দিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টারের পাশাপাশি জাতীয় একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক। তিনি কোয়ান্টাম ফাউন্ডেশনের মিডিয়া সেলেরও দায়িত্ব পালন করছেন।

মত বিনিময় সভায় সভাপতির বক্তৃতায় সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল বলেন,সুনামগঞ্জের মরমী সাধক হাছনরাজা ও বাউল কামাল পাশাসহ অনেকেই ধ্যান সাধনার কথা বলে গেছেন। সুনামগঞ্জের কৃতিসন্তান প্রখ্যাত অর্থনীতিবিদ ড.আখলাকুর রহমান কোয়ান্টাম চেতনা বিকাশে প্রথম উদ্যোগ নিয়েছেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আবদুল হাই ধ্যানমগ্ন অবস্থায় মৃত্যুবরন করেছেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট শহীদুজ্জামান চৌধুরী,জেলা বাসস প্রতিনিধি আল-হেলাল,দৈনিক জালালাবাদ প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন কোয়ান্টাম মাস্টার্স সদস্য হয়েছেন। এছাড়াও কোয়ান্টাম গ্র্যাজুয়েট হয়েছেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী,বর্তমান সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ,দৈনিক যুগান্তর প্রতিনিধি পীর মাহবুবুর রহমান,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি চৌধুরী এমরানুল হক ও দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন। তিনি কোয়ান্টাম কোর্সে অংশগ্রহনের পাশাপাশি প্রতি শুক্রবার কোয়ান্টাম ফাউন্ডেশনের সুনামগঞ্জ শাখা কার্যালয়ে নিয়মিত মেডিটেশন চর্চায় এগিয়ে আসার জন্যও সাংবাদিকদের প্রতি আহবান জানান। মত বিনিময় সভায় অন্যান্যর মধ্যে দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি চৌধুরী এমরানুল হক,সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল,নির্বাহী সদস্য ঝুনু চৌধুরী,ফরিদ মিয়া, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাছুম হেলাল,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী,দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসীম উদ্দিন,চ্যানেল এসএর জেলা প্রতিনিধি ফুয়াদ মনি, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণবাবু দাশ,নারী সাংবাদিক জাকিয়া সুলতানা ও কোয়ান্টাম ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার নির্বাহী সারোয়ার আহমদ উপস্থিত ছিলেন।