পুলিৎজার:ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহাসহ যারা পাচেছন পুরস্কার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ব্রেকিং নিউজের জন্য সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও খ্যাত। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে।
সোমবার এবারের পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

অনুসন্ধানী প্রতিবেদনে পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাণঘাতী মাদক ফেন্টানাইল তৈরিতে ব্যবহৃত রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য।
রয়টার্সের সাংবাদিকরা তাদের সাত পর্বের সিরিজ, ‘ফেন্টানাইল এক্সপ্রেস’-এর অংশ হিসেবে, ফেন্টানাইল তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান কিনেছেন, প্রকাশ করেছেন যে আমেরিকার সিন্থেটিক ওপিওয়েড সংকটকে ইন্ধন জোগাচ্ছে এমন চীনা রাসায়নিকগুলি কীভাবে আশ্চর্যজনকভাবে সস্তা এবং সহজে পাওয়া যায় – এবং কেন মার্কিন কর্তৃপক্ষ এই মারাত্মক বাণিজ্য বন্ধ করতে ব্যর্থ হচ্ছে।

গত বছরের ১৩ জুলাই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর প্রচার করে ব্রেকিং নিউজ শাখায় পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা।

বিশ্লেষণমূলক প্রতিবেদন শাখায় এ বছর পুলিৎজার পেয়েছেন নিউইয়র্ক টাইমসের আজম আহমেদ ও ক্রিস্টিনা গোল্ডবাম এবং প্রদায়ক ম্যাথিউ আইকিনস। স্থানীয় সংবাদ শাখায় পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস ও বাল্টিমোর ব্যানার।
আফ্রিকার দেশ সুদানের সংঘাত নিয়ে সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক প্রতিবেদন শাখায় পুলিৎজার পেয়েছে নিউইয়র্ক টাইমস। আর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার গেছে ওয়াল স্ট্রিট জার্নালের ঝুলিতে।

Manual8 Ad Code

ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা ধারাভাষ্যে এ পুরস্কার পেয়েছেন। তিনি নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটিল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে।
সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। আলোকচিত্রের ব্রেকিং নিউজ শাখার পুরস্কার গেছে নিউইয়র্ক টাইমসের ঝুলিতে। ফিচার আলোকচিত্রে এ পুরস্কার পেয়েছে নিউইয়র্কার। প্রতিষ্ঠানটি অডিও প্রতিবেদন শাখায়ও পুলিৎজার পেয়েছে। ডেস্ক জেবি

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পুলিৎজার:ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহাসহ যারা পাচেছন পুরস্কার
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code