“সিলেটবাসীর মুখ হারপিক দিয়ে ধুয়ে ফেলা উচিত” দেশবিদেশে তসিবার ঝড়

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, লন্ডন

Manual8 Ad Code

লোকসংগীতের জগতে ‘নয়া দামান’ গান দিয়ে পরিচিতি পাওয়া সিলেটের কণ্ঠশিল্পী তসিবা বেগম আবারও আলোচনার শীর্ষে। তবে এবার কারণ গান নয়, বরং তার পোশাক ও মন্তব্য।

Manual8 Ad Code

সাম্প্রতিক সময়ে নিজের ইউটিউব চ্যানেলে ‘দিয়ানা’ শিরোনামে একটি গান রিলিজ করেছেন তসিবা। গানের ভিডিওতে তাকে দেখা যায় পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাকে মডেলিং করতে, যা দেখে সিলেটের অনেক দর্শক সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানান। অনেকে বলছেন, “এ ধরনের পোশাক আমাদের সংস্কৃতির সাথে মানায় না”।

কিন্তু বিতর্ক আরও বেড়ে যায় যখন এক লাইভ ভিডিওতে তসিবা বেফাঁস মন্তব্য করে বসেন। সমালোচনার জবাবে তিনি বলেন, “সিলেটবাসীর মুখ হারপিক দিয়ে ধুয়ে ফেলা উচিত।” এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েন তিনি। দেশবিদেশে বইছে আনোচনার ঝড়।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে একজন দর্শক লিখেছেন, “আমরা তাকে ভালোবেসে জনপ্রিয় করেছি, আর আজ সেই আমাদেরই অপমান করছে।” আরেকজন মন্তব্য করেন, “সমালোচনা মেনে নিতে না পারলে তার মতো একজন শিল্পীর পক্ষে টিকে থাকা কঠিন হবে।”

সাংস্কৃতিক অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, শিল্পীরা যখন জনসম্মুখে থাকেন, তখন তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। দর্শকদের প্রতি কটূ মন্তব্য শিল্পীর ভাবমূর্তি নষ্ট করে।

Manual4 Ad Code

তবে সমালোচনার মধ্যেও তসিবার ভক্তদের একটি বড় অংশ এখনো তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাদের মতে, “তসিবা একজন স্বাধীন শিল্পী। তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করতে চান, সেটা তার অধিকার।”

তীব্র সমালোচনার মুখে তসিবা কী কোনো ব্যাখ্যা বা ক্ষমা প্রকাশ করেন, নাকি নিজের অবস্থানেই অটল থাকেন সেটাই এখন দেখার বিষয়! ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • "সিলেটবাসীর মুখ হারপিক দিয়ে ধুয়ে ফেলা উচিত" দেশবিদেশে তসিবাকে ঝড়
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code