আমিরাতের বাজারে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা

লেখক: Rumie
প্রকাশ: ১২ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :  সংযুক্ত আরব আমিরাতে খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সুনাম কুড়াচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। যতই দিন যাচ্ছে ততই দেশটিতে ব্যবসা-বাণিজ্যে ভূমিকা রাখছেন তারা। এ ছাড়া দেশটিতে ফলমূল ও শাক-সবজি আমদানি-রপ্তানিতেও দাপট দেখাচ্ছেন তারা। তবে ফ্লাইট স্বল্পতা ও পণ্য পরিবহনের খরচ বাড়ায় কিছুটা বিপাকে প্রবাসী বাংলাদেশিরা।

Manual8 Ad Code

তাই ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত দু’টি কার্গো ফ্লাইট চালুর দাবি তাদের। জানা গেছে, দুবাইয়ের আল আওয়ির মার্কেটেই পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় হাজার খানেক দোকান গড়ে তুলেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত এক প্রবাসী বলেন, অধিকাংশ দোকানেই বাংলাদেশিরা ব্যবসা করছে। আমাদের বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্য খুব ভালো। দেশটিতে কচু, কচুর লতি, পটল, কাঁকরোল, করলা, বরবটিসহ নানা পদের শাক-সবজি বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন প্রবাসীরা। এ ছাড়া অনেক প্রবাসী বাংলাদেশি আম, কাঁঠাল, লিচু, বেল, আনারসের মতো মৌসুমি ফলমূলও বাংলাদেশ থেকে আমদানি করছেন।

Manual2 Ad Code

তথ্য বলছে, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে ৬২ লাখ ডলারের বেশি মূল্যের শাকসবজি আমদানি হয়েছে আরব আমিরাতে। ফলমূল ৭০ হাজার ডলারের। সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী জুলফিকার ওসমান বলেন, ‘আমাদের প্রোডাক্টগুলো আমরা এখন বাই এয়ারে নিয়ে আসি। এতে আমাদের খরচ অনেক বেশি পড়ে। সেজন্য অন্যান্য দেশের সাথে আমরা প্রতিযোগিতা করে দাঁড়াতে পারছি না। আমরা আশা করবো সরকার যদি আমাদের এদিকে একটু নজর দেয় আমরা অনেক বেশি পণ্য নিয়ে আসতে পারবো। অনেক বেশি বৈদেশিক মুদ্রা আমরা দেশে পাঠাতে পারবো।

Manual4 Ad Code

Desk: K

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code