প্রথম বিদেশ সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন সফরে গেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ।

Manual4 Ad Code

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

Manual8 Ad Code

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে— বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বৃহস্পতিবার সেখানে ইসরাইলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে ‘আশা করা হচ্ছে— বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তিসই হবে’।

বিবৃতিতে আরও বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরাইলি মন্ত্রীর প্রথম সরকারি সফর।

Manual8 Ad Code

বাহরাইনে ইয়ার লাপিদের অবতরণের পর গালফ এয়ার মানামা থেকে তেলআবিবে সরাসরি ফ্লাইট চালু করেছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code