সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এঁর ৭০৬ তম পবিত্র উরুস রবিবার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

আগামী ১৮ মে শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহঃ) এঁর ৭০৬তম পবিত্র উরস । দুইদিনব্যাপী উরুসের মধ্য রয়েছে মাজারে গিলাফ চড়ানো, জিকির আজকার, খতমে কোরআন, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ।

Manual3 Ad Code

 

আয়োজক কমিটি ও প্রশাসন উরুস মাহফিল সুন্দরভাবে সফল করতে কাজ করে যাচ্ছেন নির্বিঘ্নে। তবে কোন ধরনের অসামাজিকতা, অশ্লীলতা, বেদাত ও শিরক না করতে সকলের প্রতি তদারকি কমিটি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: রেজাউল করিম পিপিএম সেবা আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে মাজার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। মাজার প্রাঙ্গণে পুলিশ কমিশনার বলেন, হযরত শাহজালাল (রহঃ) উরুস মাহফিল সিলেটের মর্যাদার সাথে জড়িত। এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে। তারা যেন সুন্দর পরিবেশ পায়। শান্তিপূর্ণভাবে উরুস পরিচালনা করতে প্রশাসনের পক্ষ থেকে থাকবেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত থেকে আয়োজকদের সহযোগিতা করে এ উরুস মাহফিলকে সুন্দর ও সফল করবে। সাদা পোশাকেও থাকবে পুলিশ, থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থ। কোন ধরনের মোবাইল ছিনতাই বা প্রতারণার ঘটনা যেন না ঘটে সেদিকে সকলকে লক্ষ্য রাখতেও বলেন তিনি।

প্রতিবছর হিজরী সনের জিলকদ মাসের ১৯-২০ তারিখে দুদিন ব্যাপী উরুস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের ভক্ত ও আউলিয়া প্রেমি মানুষজন অংশ নেন নিজ নিজ উদ্যোগে। তিল পরিমাণ জায়গা থাকে না পুরো সিলেটে, আরম্ভ হওয়ার দুদিন আগে থেকেই হোটেল মোটেল গুলোতে ভীড় জমান যরত শাহজালাল (রহঃ) এঁর ৭০৬তম পবিত্র উরস ভক্ত আশেকগণ।

আধ্যাত্মিকভাবে আধ্যাত্মিক নগরী সিলেটে আসে দূর দুরান্ত থেকে মানুষজন আউলিয়ার সরদারের রুহানী ফয়েজ পেতে। কেউ কেউ বলে আমরা সওয়াব এর আশায় আসি। আল্লাহর প্রিয় বান্দার উসিলা নিয়ে উনার হাবিবের উসিলা নিয়ে দোয়া-দুরুদ পড়বো এই পবিত্র তারিখে। কবুল করার মালিক আল্লাহ। কারণ তিনি হচ্ছেন অন্তর্জামী। যুগ যুগ থেকে সিলেটে এ প্রথা চলে আসছে।

Manual7 Ad Code

প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সিলেটের সকল দলমত মানুষের সাথে মতবিনিময় করেছেন।

Manual1 Ad Code

প্রেসব্রিফিং কালে সিলেট সিটি কর্পোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তদারকি কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ,এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, প্রিন্ট , ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ডেস্ক জেবি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • সিলেটে হযরত শাহজালাল (রহঃ) এঁর ৭০৬তম পবিত্র উরুস রবিবার
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code