রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা রাজাকার আজহারুল ইসলামের খালাসের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে ছাত্রশিবিরের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

২৭ মে সংবাদপত্রে প্রচারের জন্য প্রেরিত এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে গণহত্যার সহযোগী আল-বদরের নেতা মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী কুখ্যাত রাজাকার আজহারুল ইসলামকে মামলায় খালাস প্রদানের রায় সারাদেশের মানুষকে হতবাক করে দিয়েছে।

প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অপরাপর প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ।

Manual7 Ad Code

“দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিলে হামলা করেছে ঘৃণ্য, প্রত্যাখ্যাত সন্ত্রাসী সংগঠন ইসলামী ছাত্রশিবির। এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্বাধীনতা বিরোধী ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা মাত্র।”

Manual1 Ad Code

নেতৃবৃন্দ অনতিবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার এবং গণহত্যার দায়ে জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। একই সাথে সারাদেশের সকল ক্যাম্পাসে এই গণহত্যার সহযোগী সংগঠন ছাত্রশিবিরকে প্রতিহত করার জন্য আপামর ছাত্রসমাজের প্রতি আহবান জানিয়েছেন। ডেস্ক বিজে

 

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ
  • Manual1 Ad Code
    Manual4 Ad Code