সেমিতে অপ্রতিরোধ্য সাবালেঙ্কার সামনে চ্যাম্পিয়ন শিয়োনতেক

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:

রোলাঁ গারোঁয় আরাইনা সাবালেঙ্কা হয়ে উঠেছেন রীতিমতো অপ্রতিরোধ্য! টেনিসের বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টানা পাঁচ ম্যাচে কোনো সেটে হারেননি। আজ নারী এককে শেষ আটের লড়াইয়ে কিছুটা প্রতিরোধেরমুখে পড়তে হয়েছিল বেলারুশ তারকাকে। তবে শেষ পর্যন্ত বাধা টপকে অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের কিনওয়েন ঝেংকে ৭-৬ (৭-৩),৬-৩ সেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সাবালেঙ্কা।

Manual4 Ad Code

কোর্ট ফিলিপ শাত্রিয়েরে সাবালেঙ্কা যদিও সরাসরি দুই সেটে জয় পেয়েছেন, তবে বেশ লড়াই করেই জিততে হয়েছে। প্রথম সেটে জিততে ৬৮ মিনিট লড়াই করতে হয়েছিল তাঁকে। পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত লড়াকু মানসিকতা দেখিয়ে করেন প্রত্যাবর্তন। পরে টাইব্রেকারে নিষ্পত্তি ঘটে ৭-৬ (৭-৩) গেমে। দ্বিতীয় সেট অবশ্য সহজেই জিতে নেন।

প্যারিসে প্রথমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে খেলছেন সাবালেঙ্কা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবেও ধরা হচ্ছে তাঁকে। একটি সেটও না হেরে সেমিফাইনালে পৌঁছে সাবালেঙ্কা বললেন লড়াইটা সহজ ছিল না, ‘এটা ছিল সত্যিকারের একটা যুদ্ধ—আমি নিজেই জানি না কীভাবে প্রথম সেটে প্রত্যাবর্তন এলাম। কোর্টে যা কিছু আছে, সবকিছু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।’

Manual7 Ad Code

আবারও ট্রফি জয়ের কথা উল্লেখ করে সাবালেঙ্কা বললেন, ‘আমরা সবাই এখানে একটাই লক্ষ্য নিয়ে এসেছি, সবাই সেই সুন্দর ট্রফিটা জিততে চায়। আমি খুব খুশি যে আবার একটা সুযোগ পেয়েছি, আরেকটা সেমিফাইনাল খেলতে পারছি—গতবারের চেয়ে এবার আরও ভালো করার জন্য।’ পরশু সেমিফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইগা শিয়োনতেক। ইউক্রেনের এলিনা স্বিতোলিনাকে ৬-১,৭-৫ গেমে উড়িয়ে দিয়েছেন পোল্যান্ডের তারকা।

Manual4 Ad Code

ডেস্ক: আর

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code