যুক্তরাজ্যের চেস্টার সিটির প্রথম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নির্বাচিত হলেন শিরিন আক্তার

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান ,ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের চেস্টার সিটির লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার। যুক্তরাজ্যের চেস্টার সিটিতে প্রথম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কাউন্সিলর শিরিন আক্তার। প্রথম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র শিরিন আক্তার সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়র উত্তর ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ হুশিয়ার আলী ও পারভীন বেগম দম্পত্তির ৭ সন্তানের ৩য় কন্যা। ইংল্যান্ডের ওল্ডহাম শহরে জন্মগ্রহণকারী শিরিন আক্তার ছাত্র জীবনে দুই বছর ‘বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ লেখাপড়া করেছেন এবং এরপর যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে বসবাসকালে সেখানেই মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

শিক্ষা জীবন সম্পন্ন করার পর শিরিন আক্তার চেস্টার সিটির বাসিন্দা ও ব্যবসায়ী সুন্দর আলী রাজ’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানেই স্থায়ীভাবে বসবাস করে আসছেন। দাম্পত্য জীবনে শিরিন আক্তার এক পুত্র ও এক কন্যা সন্তারের জননী। সংসার পরিচালনার পাশাপাশি স্যোসাল ওয়ার্কে মনোনিবেশ করা শিরিন আক্তারকে সাফল্য হাতছানি দিয়ে ডাকে। আর তাই ২০২৩ থেকে ২০২৫ খ্রি এই স্বল্প সময়ে শিরিন আক্তার প্রথমে কাউন্সিলর, পরে ডেপুটি লর্ড মেয়র ও সর্বশেষ লর্ড মেয়র নির্বাচিত হয়ে গড়লেন এক বিরল রেকর্ড।

Manual8 Ad Code

একাধিক সূত্র থেকে জানা গেছে, যুক্তরাজ্যের চেস্টার সিটির বাসিন্দা বিশ্বনাথের আলোকিত মেয়ে শিরিন আক্তার ২০২৩ সালে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে চেস্টার সিটির ‘আপটন’ ওয়ার্ড থেকে প্রথম বাংলাদেশী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন। এর পরের বছরই তিনি উক্ত কাউন্সিলের ডেপুটি লর্ড মেয়র নির্বাচিত হন। আর এবছরে ২৩ মে ২০২৫ শিরিন আক্তার কে নির্বাচিত করা হয় ‘লর্ড মেয়র’ হিসেবে।

শিরিন আক্তারের ওই বিরল সাফল্যে যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্টোপলিটন বরা কাউন্সিলের ইতিহাসে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশী মেয়র আব্দুল জব্বার বলেন, শিরিন আক্তার গোটা যুক্তরাজ্যে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র এবং চেস্টার সিটির প্রথম মুসলিম লর্ড মেয়র। একজন বাঙালি হিসেবে আমি তাকে বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
আমি বিশ্বাস করি শিরিন আক্তারের এই সাফল্য দেখে ব্রিটিশ বাংলাদেশী তরুণ-তরুণীরা যুক্তরাজ্যের রাজনীতিতে আসতে আরো অনেক বেশি অনুপ্রাণিত হবে। ইতিহাস সৃষ্টিকারী শিরিন আক্তারের পিতা শাহ হুশিয়ার আলী নিজ কন্যার এই সাফল্যের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জানিয়ে শিরিন আক্তারের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

Manual5 Ad Code

Desk: K

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code