নিউইয়র্ক সিটির নির্বাচনে জয়ী: জোহরান

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

নিউইয়র্ক ডেস্ক:

Manual5 Ad Code

সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোর মতো প্রভাবশালী নেতাকে হারিয়ে ৩৩ বছর বয়সী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছেন। এ ঘটনা নিউ ইয়র্কের জন্য বড় একটি রাজনৈতিক চমক হিসেবে দেখা হচ্ছে।

তীব্র গরমের মধ্যে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোজুড়ে ভোটাররা মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট দেন। রেজিস্ট্রার্ড ৩৩ লাখ ৪৩ হাজার ৬৪৮ জন ডেমোক্র্যাট এ নির্বাচনের মাধ্যমে মেয়র, পাবলিক অ্যাডভোকেট, সিটি কম্পট্রোলার এবং ৫১ জন কাউন্সিলম্যান হিসেবে নিজেদের প্রার্থী নির্বাচনের সুযোগ পান।

Manual1 Ad Code

এবারের মেয়র প্রাইমারি নির্বাচন হয়েছে র‍্যাঙ্কড চয়েস ভোটিং (RCV) পদ্ধতিতে। ভোটারদের প্রথম পছন্দের শীর্ষে উঠে আসে মামদানির নাম। আগামী ৪ নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ভোট হবে তিন প্রার্থীজোহরান মামদানি, অ্যান্ড্রু কুমো ও এরিক অ্যাডামসের মধ্যে।

মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে জোহরান মামদানির কাছে পরাজয় মেনে নিয়েছেন ৬৭ বছর বয়সী অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্কের সাবেক এ গভর্নর ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করার পর ফের রাজনীতিতে ফিরতে চেষ্টা করছিলেন। সমর্থকদের কাছে জোহরান মামদানির কাছে তার এই হেরে যাওয়া অনেকটাই অপ্রত্যাশিত।

Manual3 Ad Code

ভোটাররা জানান, সিটির অপরাধ নিয়ন্ত্রণ, অভিবাসীদের সুবিধা দেখা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হবেন, এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা ভোট দেন। প্রগতিশীল নির্বাচনী ইশতেহারই মামদানিকে জয়ী করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তার নির্বাচনী ইশতেহারে রয়েছে— নগরীতে বাস ভাড়া ফ্রি করা, সর্বজনীন শিশু পরিচর্যা, ভর্তুকিপ্রাপ্ত বাসাবাড়ির ভাড়া স্থগিত রাখা, নগর কর্তৃপক্ষের মাধ্যমে নিজস্ব গ্রোসারি দোকান চালু করা- যার খরচ আসবে ধনীদের ওপর নতুন কর বসিয়ে।

ডেস্ক: এন

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code