জমে উঠেছে হেমট্রামিক সিটির ইলেকশন

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual3 Ad Code

এম শাহজাহান হিটলার, মিশিগান প্রতিনিধি :

Manual2 Ad Code

গেল এপ্রিল মাসে হেমট্রামিক সিটির নির্বাচনী নমিনেশন ফর্ম জমার পর থেকে যতই সময় যাচ্ছে । ততই বেড়ে চলছে মিশিগানের অন‍্যতম বাণিজ্যিক রাজধানী ও সচেতন রাজনীতির শহর হেমট্রামিক সিটির ইলেকশনের দৌড়ঝাঁপ । শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন সহ উন্নত নাগরিক সেবা দেয়ার প্রতিশ্রুতি দেয়ার আশা দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে । ২ সকয়ার মাইলের এই সচেতন নাগরিকের শহরে পোস্টার ও ব‍্যানার ফেস্টুনে সয়লাব হয়ে গেছে ।

Manual1 Ad Code

শহরের চারপাশে থাকা মসজিদ কেন্দ্রীক জনসমাগমপুরণ এলাকা সহ গ্রোসারির আনাচে কানাচে বিভিন্ন প্রার্থীদের ব‍্যানার ও পোস্টার লক্ষ করা যাচ্ছে । ইয়েমেনি, বাংলাদেশী ও পোলিশ অধ্যুষিত এই শহরের মেয়র প্রার্থী চার জন ও ১৫ জন কাউন্সিল ম‍্যান প্রার্থী মাঠে আছেন । সবাই আগামী ৫ আগস্ট অনুষ্ঠিত সিটি নির্বাচনের জন‍্য জনসংযোগ করছেন ।

Manual5 Ad Code

হিসেব কষছেন ভোটারদের ভোট কোথায় কোথায় আছে । অনেকেই নির্ঘুম রজনী পার করছেন । নির্বাচনী ছক আঁকছেন । কথা বলছেন ভোটারদের সাথে সাথে । বাসায় বাসায় তাদের নির্বাচনী প্রতিশ্রুতি জানিয়ে দিচ্ছেন । এই শহরের মোট ভোটার সংখ‍্যা আনুমানিক ১৫ হাজার ধারণা করা হলেও কত টি ভোট ব‍্যালটে পড়তে পারে ।

Manual4 Ad Code

তার হিসাব কারো জানা নেই । ইয়েমেনি বিশেষ করে আরব ভোট ব‍্যাংক আরব আমেরিকান ব‍্যালটে, পোলিশ ভোট পোলিশ আমেরিকান ব‍্যালটে ও বাংলাদেশী আমেরিকানদের ভোট বাংলাদেশী আমেরিকানদের ব‍্যালটে পড়বে বলে সচেতন বিশিষ্ট জনদের ধারণা । জানা যায়, এবারের নির্বাচনে আরবদের একক মেয়র প্রার্থী সাবেক মেয়র আমির গালিবের ক‍্যামপেইন ম‍্যানেজার এডাম আল আল হারবি ।

অপরদিকে তিনজন বাংলাদেশী আমেরিকান মেয়র পদে প্রাইমারি ভোটের জন‍্য লড়াই করছেন তারা হলেন বর্তমান কাউনসিলম‍্যান ও গোলাপগঞ্জ হেলপিং হেনডস সভাপতি মুহিত মাহমুদ, কমিউনিটি সংগঠক খন্দকার শওকত হোসাইন ও মিস্টার বাংলাদেশ ।

অপরদিকে সিটি কাউন্সিলে কাউন্সিল ম‍্যনা হিসেবে মাঠে আছেন, জসেপ এলান সট্রেজালকা, ডায়ানে এলিজাবেথ ফরকান, রেজাউল করিম চৌধুরী, নাঈম লিওন চৌধুরী, মোতাহের আবদো ফাদেল, ইউসুফ সাঈদ, আব্দুল মালেক ইয়াহইয়া কাসিম, লোকমান মোহাম্মদ সালেহ, রুশ গর্ডন, মাহফুজুর রহমান, খালিদ আল কাসিমি ও আবু মুসা ।

এখান থেকে আরব দের আরবরা, পোলিশ দের পোলিশ রা ও বাংলাদেশীদের বাংলাদেশীরা ভোট দিবেন বলে অভিজ্ঞ মহলের ধারণা । তবে একজন ভোটার তিনজন কাউন্সিল ম‍্যান কে ভোট দিতে পারবেন বলে জানা গেছে । ১,২,৩ মার্ক করে তিনজনকে সিলেক্ট করতে পারবেন । সেখান থেকে ১৫ জন প্রার্থীর বীপরিতে যারা বেশি ভোট পাবেন সেখান থেকে ৬ জন সিলেক্ট হবেন প্রাইমারিতে ।

তাই সেই হিসেব নিকেশ নিয়ে এগুচ্ছেন সকল প্রার্থীরা । শেষ মেষ কে হবেন মেয়র ও কাউন্সিলম‍্যান তা এখন সময় ই বলে দিবে । ইতিমধ্যেই সবাই যে যার যত নির্বাচনী সভা সহ কর্মসুচি করেছেন ও করছেন । ভোটারদের কাছেও তাদের নির্বাচনী ওয়াদা পৌঁছে দিচ্ছেন । তাই এখন সময়ের অপেক্ষা ।

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code