রাজশাহীতে পৌঁছেছেন মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্টঃ গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বিমানযোগে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছেন।

Manual1 Ad Code

বিকেল ৫টায় মির্জা ফখরুল রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতারা তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি রাজশাহীর কাজিহাটা এলাকার একটি হোটেলে যান।

Manual4 Ad Code

এরআগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহী পৌঁছান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য জি এম সিরাজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।

Manual3 Ad Code

শনিবার (৩ ডিসেম্বর) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। শহরের মাঠরাসা মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। পরিবহন মালিক সমিতি ধর্মঘট ডাকায় দুদিন আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা সমাবেশস্থল ও আশপাশে অবস্থান নিয়েছেন। মাঠেই নেতাকর্মীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code