মৃত্যুর গুজবে মাহি বললেন, ‘মরি নাইরে ভাই’

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual4 Ad Code

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছড়িয়ে পড়ে তারকাদের মৃত্যুর গুজব। গত মাসে অন্তর্জালে চিত্রনায়িকা পরীমণির মৃত্যুর গুজব রটে। পরবর্তী সময়ে লাইভে এসে পরীমণি বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। এবার আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহির মৃত্যুর গুজব রটেছে। গতকাল রাতে এ গুজবের জবাবে ফেসবুকে মাহি জানালেন, তিনি সুস্থ আছেন।

Manual2 Ad Code

সম্প্রতি ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ দাবি করে কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পোস্টগুলোর বেশির ভাগই করা হয়েছে রাজনৈতিক দল এবং সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে খোলা ভুয়া ফেসবুক গ্রুপে। মৃত্যুর গুজবের জবাব দিলেন মাহি। ফেসবুকে এ চিত্রনায়িকা লিখেছেন, ‘আমি আছি, মরি নাইরে ভাই।’

Manual1 Ad Code

অনেক দিন ধরে নতুন কোনো কাজে দেখা যাচ্ছে না মাহিয়া মাহিকে। তবে ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে ছিলেন আলোচনায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। এর পর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে, রাজনৈতিক কারণেই দেশ ত্যাগ করেছেন তিনি। সহসা ফিরবেন না দেশে। তবে এ আশঙ্কা উড়িয়ে দিয়ে মাহি জানিয়েছেন, শিগগিরই দেশে ফিরবেন তিনি।

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code