পানি বাড়ছে সুরমা-কুশিয়ারায়, সিলেটে বন্যার আশঙ্কা

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতি চললে অল্প সময়ের মধ্যেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে।

Manual5 Ad Code

এদিকে, ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মেঘালয় অঞ্চলে ইতোমধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই পাহাড়ি ঢল সরাসরি প্রভাব ফেলবে সিলেটের সুরমা-কুশিয়ারা নদীতে।

Manual2 Ad Code

বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। জাফলং ও কোম্পানিগঞ্জ দিয়ে প্রবল ঢল নামতে পারে যেকোনো সময়।

Manual7 Ad Code

তবে সিলেটের অনেক হাওর এখনও খালি রয়েছে, যা কিছুটা ক্ষয়ক্ষতি কমাতে পারে, তবে নদীগুলোর দুর্বল ও জীর্ণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে বিশেষ করে জকিগঞ্জ উপজেলার অন্তত ১০০টির বেশি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পানি বাড়ছে সুরমা-কুশিয়ারায়
  • সিলেটে বন্যার আশঙ্কা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code