মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আসকের উদ্বেগ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

সারাবাংলা ডেস্ক:

Manual2 Ad Code

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে এক নারী ও তাঁর দুই সন্তানকে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গণপিটুনি বা মব সন্ত্রাসকে রাষ্ট্রীয় ব্যর্থতা হিসেবে উল্লেখ করে এ ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে সংস্থাটি।

Manual1 Ad Code

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আসকের পক্ষ থেকে বলা হয়, কড়ইবাড়ী গ্রামে রোকসানা আক্তার রুবি (৫৫), তাঁর ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তারকে (২২) তাঁদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে রাস্তায় ফেলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে একদল ব্যক্তি। এ ঘটনায় পরিবারটির আরও এক নারী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিক অভিযোগ বা সন্দেহের ভিত্তিতে কোনো ধরনের আইনিপ্রক্রিয়া অনুসরণ না করে এভাবে কাউকে হত্যা করা কেবল আইনের শাসনের পরিপন্থীই নয়, এটি নাগরিক নিরাপত্তা ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক সময়ে এ ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলেও মন্তব্য করে আসক।

সংস্থাটি নিজেদের এক পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলে, এ বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণপিটুনির ঘটনায় কমপক্ষে ৯৪ জন প্রাণ হারান। এসব ঘটনা সমাজে ভয়, নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি আরও গভীরভাবে প্রোথিত করছে।

আসকের ভাষ্য, গণপিটুনির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ না হওয়া এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এই সহিংসপ্রবণতা বাড়ছে।

জিরো টলারেন্স নীতিতে এ ধরনের সহিংসতা রোধ এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার মাধ্যমে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

Manual6 Ad Code

ডেস্ক: আর

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code