এলাকাবাসী না থাকায় গ্রাম পুলিশ দিয়ে খোঁড়া হয় কবর

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual1 Ad Code

কুমিল্লা প্রতিনিধি

Manual1 Ad Code

গ্রেফতার আতঙ্ক ও নিহতদের অতীত কর্মকাণ্ডে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত কথিত মাদক সম্রাজ্ঞী রোকসানা আক্তার রুবি ও তার সন্তানদের দাফনের জন্য কবর খোঁড়ার জন্য মানুষ না পাওয়া বাঙ্গরা বাজার থানা পুলিশের সহযোগিতায় গ্রাম পুলিশ দিয়ে খোঁড়া হয় কবর। কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রামে মাদক বেচাকেনার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার পর গোটা গ্রাম গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কড়ইবাড়ী কবরস্থানে গিয়ে দেখা যায় তিনজন গ্রাম পুলিশসহ চারজনে তিনটি কবর খোঁড়ার কাজ করছেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত লাশ নিয়ে এলাকায় পৌঁছায়নি নিহতদের স্বজনরা।

Manual4 Ad Code

উল্লেখ্য, ৩ জুলাই সকাল ৯টার দিকে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ী গ্রামে এলাকাবাসী হামলা করে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রোকসানা বেগম রুবি ও তার ছেলে রাসেল এবং তার মেয়ে জোনাকী আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এসময় তার রুমা নামের আরো এক মেয়ে গুরুতর আহত হয়।

Manual5 Ad Code

নিহতের স্বজনরা এখনো এই ঘটনায় মামলা করেনি।

Manual4 Ad Code

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে। তারা মামলা করবে বলে জানিয়েছেন। এই ঘটনায় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’ bj

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এলাকাবাসী না থাকায় গ্রাম পুলিশ দিয়ে খোঁড়া হয় কবর
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code